গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অভিশপ্ত বিমানের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বিশ্বাসকে

    অভিশপ্ত বিমানের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বিশ্বাসকে

    0
    118
    ছবি সৌজন্যে : ফাইল
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনার একমাস কেটে গিয়েছে। কিন্তু সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছেন না এয়ার ইন্ডিয়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। এখনও ঘোরের মধ্যে আছেন। কারও সঙ্গে কথা বলছেন না।
    এমনকী, তাঁকে স্বাভাবিক করে তুলতে পরিবারের লোকজন মনোবিদের পরামর্শও নিতে শুরু করেছেন বলে খবর। গত ১২ জন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে করে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ তাঁর দাদা অজয়ের সঙ্গে লন্ডনে যাচ্ছিলেন।
    তাঁদের সেই বিমান রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সামনের বহুতলে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। রমেশ বেঁচে গেলেও, তাঁর দাদার মৃত্যু হয়। দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি ছিলেন রমেশ। গত ১৭ জন আহমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে ছুটি পান তিনি। ওই দিনই তাঁর দাদার দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।