কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের বাসভবনে বোমাতঙ্ক!

0
172
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইমেল মারফত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা।
পুলিশ সূত্রে খবর, রবিবার মুখ্যমন্ত্রী বাসভবনে ইমেলে একটি হুমকিবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, মুখ্যমন্ত্রী বিজয়নের বাসভবনে বোমা রাখা আছে। বিস্ফোরণে গোটা বাসভবন ধ্বংস হয়ে যাবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও বোমার হদিশ মেলেনি। উল্লেখ্য মুখ্যমন্ত্রী বিজয়ন এই মহূর্তে কেরালায় নেই। চিকিৎসার জন্য তিনি আমেরিকা গিয়েছেন। পুলিশ সূত্রে আরও খবর, ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো। যদিও ওই ইমেল প্রকাশ্যে আনা হয়নি।