আবার বিশ্বমঞ্চে বিমল রায়ে ‘দো বিঘা জমিন’

0
210
ছবি সৌজন্যে : এক্স
১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত স্বাধীনোত্তর ভারতের বাস্তবকে তুলে ধরা বিমল রায়ের ছবি দো বিঘা জমিন-এর স্পেশ্যাল স্ক্রিনিং হতে চলেছে ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রিস্টোরেশনের পর ছবিটি প্রথমবার ওই আন্তর্জাতিক মঞ্চে দেখানো হবে।
সম্প্রতি কিংবদন্তী পরিচালক বিমল রায়ের ১১৬তম জন্মবার্ষিকীতে এই ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনী আগামী ২৭ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ছবির ওই স্পেশাল স্ক্রিনিং উপলক্ষ্যে ভেনিসে উপস্থিত থাকবেন বিমল রায়ের কন্যা রিঙ্কি রায় ভট্টাচার্য, অপরাজিতা রায় সিংহ ও পুত্র জয়বিমল রায়। একসময় এই ছবিই ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল। সপ্তম কান চলচ্চিত্র উৎসবে দো বিঘা জমিন পেয়েছিল গ্র্যান্ড পিক্স পুরস্কার।
সেই সঙ্গে এটি ছিল প্রথম ছবি যা ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই ছবির আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন নিঃসন্দেহে গর্বের। দো বিঘা জমিন আবারও মনে করিয়ে দিচ্ছে-ক্লাসিক কখনও পুরনো হয় না।