গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs খুনের দিনেই সওকতের পিছনে অভিযুক্ত মোফাজ্জেল, ভিডিও ভাইরাল

    খুনের দিনেই সওকতের পিছনে অভিযুক্ত মোফাজ্জেল, ভিডিও ভাইরাল

    0
    226
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে দলেরই নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার মোফাজ্জেলকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। খুনের দিন এই মোফাজ্জেলকে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা বিধায়ক সওকত মোল্লার পিছনে ছিলেন।

    সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই মোফাজ্জেল মোল্লা খুনের ঘটনার মাস্টারমাইন্ড। এমনটাই বলছে পুলিশ। খুনের পর ঘটনাস্থলেই ছিল মোফাজ্জেল। এলাকায় সওকত মোল্লা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা দাবি করেছেন মোফাজ্জেল তাদের দলের কেউ নন। চালতাবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনে মোফাজ্জেলের গ্রেফতারির পরেও রবিবার ফের তিনি দাবি করেছেন খুনের ঘটনায় আইএসএফ জড়িত।

    পাল্টা আক্রমণ করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন খুন করে এসে মোফাজ্জেল মোল্লা আবার সওকত মোল্লার পিছনেই দাঁড়িয়েছে কারণ সে জানে দাদা তাঁকে বাঁচাবে।