
টেনিস তারকা রাধিকা যাদবের খুন নিয়ে বিস্তর জলঘোলা চলছে। তবে সে সবে কান দিতে রাজি নয় পুলিশ, তাদের কথায় রাধিকা যাদবের খুনের মামলা ওপেন অ্যান্ড শাট কেস। ইতিমধ্যে পুলিশ চার্জশিট জমা করার প্রস্তুতি নিচ্ছে।
রবিবার গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, রাধিকার খুনের তদন্ত শেষ হয়ে গিয়েছে। রাধিকার বন্ধু বা পরিচিত যারা অনলাইনে পোস্ট করছেন তাদের কারও বক্তব্য চার্জশিটে যোগ করা হবে না। ফরেন্সিক রিপোর্ট ও প্রমাণের ভিত্তিতে চার্জশিট জমা দেওয়া হবে আদালতে।
গুরুগ্রামের উঠতি টেনিস তারকা তথা রাজ্য স্তরের খেলোয়াড় রাধিকা যাদব খুনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। তাঁর বাবাকে তাঁকে পরপর পাঁচটি গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। পুলিশের কাছে জবাববন্দীও দিয়েছেন তাঁর বাবা। যদিও পুলিশের দাবি, সেই বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে।
