গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, বুধে শুনানি হাইকোর্টে 

    ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, বুধে শুনানি হাইকোর্টে 

    0
    194
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
    ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগে যে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টে তার শুনানি হবে আগামী বুধবার। ওই দিন দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগের মামলার শুনানিও রয়েছে।
    কলকাতা হাইকোর্টে এক সঙ্গে দু’টি মামলার শুনানি হবে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন। ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে, অভিযোগ তুলে হাইকোর্টে হিবিয়াস কর্পাস মামলা দায়ের হয়। পরিযায়ীদের আটকে থাকা নিয়ে গত বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্ন তোলে। আদালতের প্রশ্ন, কেন পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? আদালত জানায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে এই প্রশ্নগুলির উত্তর ওড়িশার মুখ্যসচিবের কাছ থেকে আনার জন্য সমন্বয় রক্ষা করতে হবে। এই সব প্রশ্নের উত্তর জানতে চায় আদালত। সেই জবাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরেই নবান্নের তরফে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি লেখা হয়।
    নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ শ্রমিকই রাজ্যে ফেরত এসেছেন। বাকিদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। দ্রুত সেগুলিও মিটে যাবে।