গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ডন- থ্রি ফিরছেন শাহরুখ

    ডন- থ্রি ফিরছেন শাহরুখ

    0
    201
    ছবি সৌজন্যে : এক্স

    পরিচালক ফারহান আখতার,বলিউডের আলোচিত সিনেমা ডন থ্রি  নিয়ে চমকের কোনও শেষ রাখছেন না। ডন থ্রি সিনেমায় ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন খান শাহরুখ।

    তবে সেটি কোনো সাদামাটা ক্যামিও চরিত্র হবে না। শাহরুখের জন্য গ্র্যান্ড ক্যামিও’র পরিকল্পনা করেছেন ফারহান। এছাড়া সিনেমায় একটি বিশেষ চরিত্রে ফিরতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও।উল্লেখ্য ১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক ডন চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন ডন তৈরি হয়। সেবার ডন, দ্য চেজ বিগিনস এগেইন সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। আসে ডন টু, দ্য কিং ইজ ব্যাক নামের সিনেমা। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।এবারে ডন সিনেমার নতুন যুগের সূচনা হতে চলেছে রণবীর সিংকে দিয়ে। পালাবদলের এই অধ্যায়ে নায়িকা হিসেবে শুরুতে আসে কিয়ারা আদভানির নাম। দর্শকরাও ভাবলেন, শাহরুখ-প্রিয়াঙ্কার চরিত্রে বুঝি পাওয়া যাবে রণবীর-কিয়ারাকে।কিন্তু এরপর খবর আসে কিয়ারা রাজি নন। তখন শোনা যায় আদিপুরুষ সিনেমার জানকি চরিত্রে কৃতি শ্যানন আগ্রহী কাজ করার জন্য। কিন্তু সেই কৃতিও বাদ হয়ে যান। বলা হয়েছিল,রণবীরের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এর মধ্যে দীপিকা কন্যা সন্তানের মা হয়েছেন। ফের কিয়ারার নাম আসলেও অভিনেত্রীও আছেন মাতৃত্বকালীন ছুটিতে। পরে খবর আসে,ডন থ্রি সিনেমায় রণবীরের নায়িকা হতে চলেছেন শর্বরী ওয়াগ।

    নতুন আরেকটি খবর হল সিনেমার খল অভিনেতা হবেন বিক্রান্ত ম্যাসি।শাহরুখ এখন ব্যস্ত আছেন তার আগামী সিনেমা কিং- এর শুটিং-র কাজ নিয়ে। ওই কাজ গুছিয়ে নিয়ে ডনের শুটিং সারবেন তিনি। সিনেমা মুক্তি পেতে পারে আগামী বছরে।