গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা

    ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    ১৮ মহাকাশে কাটিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্কা এবং তাঁর সঙ্গীরা। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার ভারতীয় সময় বেলা ৩টে নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে নামার কথা রয়েছে তাঁদের ক্যাপসুলের। গত ২৫ জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা।
    তাঁর সঙ্গে গিয়েছিলেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। তাঁরা ফিরছেন শুভাংশু-র সঙ্গে। নাসা জানিয়েছে আইএসএস থেকে আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোচ্ছে। এই সময়ে ক্যাপসুলের গতি কমানোর জন্য একবার রকেট নিক্ষেপ করা হবে। একে বলে রেট্রোগ্রেড বার্ন। মহাকাশযানটি যাতে নিরাপদে, নির্বিঘ্নে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তা নিশ্চিত হওয়ার জন্যই এই রেট্রোগ্রেড বার্ন।
    পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে শুভাংশুদের ক্যাপসুল তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হবে। এই সময়ে ক্যাপসুলের গতি থাকবে ঘন্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসবে ২৪ কিলোমিটার প্রতি ঘন্টায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর দুটি প্যারাশুট খুলবে ক্যাপসুল থেকে। এরপর ধারে ধীরে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে নামবে ওই ক্যাপসুলটি।