গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন অন্য একটি দল পাহারা দিচ্ছে: নাহিদ

    দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন অন্য একটি দল পাহারা দিচ্ছে: নাহিদ

    0
    169
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে।
    তাঁর আরও দাবি, শুধু শেখ হাসিনার পতন নয়, ওই দুর্নীতি ও মাফিয়ার পতন চাওয়া হয়েছে। ঢাকার পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্ত্বের আয়োজিত এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এই কথা বলেছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।
    সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে নামা হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই সিস্টেমের পতন ঘটাতে চাওয়া হয়েছিল। গণ অভ্যুত্থানের সময় থেকে এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন নাহিদ।