গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সিবিআই তলবে জামিন চেয়ে কোর্টে পরেশ পাল

    সিবিআই তলবে জামিন চেয়ে কোর্টে পরেশ পাল

    0
    126
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। জামিনের আবেদন করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ।
    ১৬ তারিখ বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে খবর। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।
    ২০২১-র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের  ঘটনায় সিবিআই পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতা নেত্রীকে ১৮ জুলাইয়ের মধ্যে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। অভিজিৎ সরকার খুনের অভিযোগে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম উল্লেখ করা হয়েছে।