গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata খুঁটিপুজোয় তৃণমূলের ২১-র মেগা শো-র প্রস্তুতি

    খুঁটিপুজোয় তৃণমূলের ২১-র মেগা শো-র প্রস্তুতি

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ধর্মতলায়  খুঁটি পুজোর মধ্য দিয়ে তৃণমূলের মেগা শো ২১ শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার। ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ শহিদ দিবস তৃণমূলের।
    ফলে এবারের ২১ শে জুলাইয়ের মেগা চমকের অপেক্ষায় রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। খুঁটিপুজোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্য নেতানেত্রীরা। তবে নিম্নচাপের টানা বৃষ্টিতে মঞ্চ বাঁধার কাজ বাধ পেতে পারে। ২১ জুলাইয়ের কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সহ প্রান্তিক জেলাগুলো থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় এসে পৌঁছবেন।
    তাঁদের জন্য প্রতিবাদের মতই কম্পার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেকে বইমেলা প্রাঙ্গন, নিউটাউনে রাত্রিযাপন এবং খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হবে। মেগা শো যাতে কোনও অশান্তি না ঘটে তার জন্যও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।