গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home West Burdwan মা, ৩ পোষ্যকে বিষ খাইয়ে মেরে আত্মহত্যার চেষ্টা ছেলের

    মা, ৩ পোষ্যকে বিষ খাইয়ে মেরে আত্মহত্যার চেষ্টা ছেলের

    0
    404
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঋণের দায়ে মা ও পোষ্যদের বিষ খাইয়ে খুন করে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে ছেলে। আসানসোলের রাসডাঙা এলাকায় ঘটনায় শোরগোল পড়েছে।
    জানা গিয়েছে আসানসোলের রাসডাঙ্গা এলাকায় বছর ৭৫-র যুথিকা দাস এবং তাঁর ৪৫ বছরের ছেলে পুষাণের সঙ্গে থাকতেন। তাঁদের তিনটি কুকুর হিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে বাজারে অনেক ঋণ ছিল দাস পরিবারের আত্মহত্যার চেষ্টার আগে বন্ধুদের একটি সুইসাইড নোটও পাঠিয়েছিলেন পুষাণ। তাদের বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। মঙ্গলবার বাড়ির দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই পুলিশে খবর দেয়। এরপরেই ঘরের মধ্যে বিছানা থেকে উদ্ধার হয় যুথিকা দাসের দেহ। তিনটি পোষ্যকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
    পুষাণকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তার দুহাতের শিরা কাটা ছিল। তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।