
কোচবিহারে তৃণমূল শিক্ষা সেলের নেতা বাড়িতে আয়কর হানা। সোমবার দুপুর থেকে তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়দেব আর্য-র বাড়িতে টানা ১৯ তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা।
মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ওই শিক্ষক নেতার বাড়ি ছাড়েন আয়ক আধিকারিকরা। ঠিক কি কারণে আয়কর হানা তা স্পষ্ট না হলেও প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক জয়দেব আর্য-র দাবি তাঁর মোবাইল এবং মেল হ্যাক করে বহু টাকা আদানপ্রদান করা হয়েছে। সেই কারণেই আয়কর আধিকারিকরা তাঁর বাড়িতে এসেছিলেন বলে দাবি তাঁর। রাতভর চেষ্টা চালিয়ে হ্যাকারদের হদিশ মিলছে বলে দাবি জয়দেবের। জানা গিয়েছে সোমবার আয়কর আধিকারিকরা প্রথমে জয়দেবের দাদা জগদীশ আর্য-র বাড়ি যান।
সেখানেই ছিলেন জয়দেব। সেখান থেকেই তাঁকে নিয়ে শিক্ষকনেতার আরও একটি বাড়িতে তল্লাশি চলে।







