
শিঙাড়া, জিলিপির মত খাবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকাকে ফতোয়া বলে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে শিঙাড়া , জিলিপিতেও কি সিগারেটের বিধিসম্মত সতর্কীকরণ দিতে হবে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন স্বাস্থ্যমন্ত্রক নাকি নির্দেশ দিয়েছে শিঙাড়া, জিলিপি খাওয়া যাবে না। এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয়নি। এরাজ্যে কার্যকরও হবে না। অন্যান্য রাজ্যেও জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম শিঙাড়া-জিলিপি। তাই মানুষ্যের খাদ্যভাসে কেন্দ্রের হস্তক্ষেপ সঠিক কাজ নয়। অন্যদিকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রের এমন ফতোয়া পশ্চিমবঙ্গে মানা হবে না। সম্প্রতি কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে এই খাবারে কত পরিমাণ ফ্যাট, শর্করা বা সুগার থাকে। তাতে কী ক্ষতি হতে পারে। তা নিয়ে মানুষকে সতর্ক হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন ক্যাফেটেরিয়া, জনবহুল জায়গায় এই খাবারে শারীরিক ঝুঁকির বিষয়ে বিজ্ঞাপন দিয়ে মানুষকে সতর্ক করতে বলা হয়েছে। যদিও এই খাবারগুলো নিষিদ্ধ করার কথা বলা হয়নি নির্দেশিকায়। মঙ্গলবার তৃণমূলের তরফে কুণাল ঘোষ কেন্দ্রের ওই নির্দেশিকাকে ফতোয়া বলে অভিহিত করে কুলাল ঘোষ বলেছেন শিঙাড়া, জিলিপির ওপর কুনজর পড়েছে কেন্দ্রের।
এরাজ্যে এধরণের ফতোয়া মানা হবে না। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে শিগুড়া, জিলিপি কি সিগারেটের মত নাকি, তাহলে তো বিধিসম্মত সতর্কীকরণ দিতে হবে।




