গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বাংলাদেশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙায় সরব মুখ্যমন্ত্রী

    বাংলাদেশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙায় সরব মুখ্যমন্ত্রী

    0
    173
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিখ্যাত সাহিত্যক তথা সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাংলাদেশের ময়মনসিংহ শহরের বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ শিশু অ্যাকাডেমি।

    এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশের ময়মনসিংহ শহরে স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে বলে খবর। এই সংবাদ অত্যন্ত দুঃখের। তাঁর আবেদন, বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন, ওই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। উল্লেখ্য, হরিকিশোর রায় রোডের ওই বাড়িটি ২০০৭ সাল থেকে আর কোনও কাজে ব্যবহার করা হয়নি বলে দাবি শিশু অ্যাকাডেমির। এর মধ্যে ওই বাড়িটি ভাঙার বিষয়ে কাগজপত্র চেয়ে পাঠিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাড়িটি ভাঙা সম্পর্কে তথ্য চেয়ে সোমবার জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। অন্যদিকে ময়মনসিংহ শিশু অ্যাকাডেমির এক কর্মকর্তা বলেছেন, ১৯৮৯ সালে বাড়িতে কাজকর্ম পরিচালনা শুরু হয়েছিল। ২০০৭ সালের পর থেকে শিশু অ্যাকাডেমি হিসাবে ব্যবহার করা হচ্ছিল না। ভাড়া বাড়িতে অ্যাকাডেমির কাজকর্ম চালানো হচ্ছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সব প্রক্রিয়া মেনে বাড়িটি ভাঙা হচ্ছে। পরে সেখানে একটি বহুতল গড়ে উঠবে বলেও দাবি করেছেন ওই কর্মকর্তা।

    উল্লেখ্য, হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া জমিদারবাড়ির জমিদার। তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পূর্বপুরুষ ছিলেন। ওই ১৭৮৭ সালে তৈরি বলে জানা গিয়েছে।