গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

    আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

    0
    114
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরেও ভারী বৃষ্টি চলবে।
    এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ দশমিক ৯ ডিগ্রি কম। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    মাঝে দু দিন বিরতির পর সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।