গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports সোয়ানের কীর্তি ছুঁলেন মাইকেল ভনের ছেলে

    সোয়ানের কীর্তি ছুঁলেন মাইকেল ভনের ছেলে

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন আবারও প্রমাণ করলেন,তার ভবিষ্যৎ অনেক দূর যাওয়ার।মাত্র ১৯ বছর বয়সেই দ্বিতীয়বারের মতো একটি ইনিংসে ৬ উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার গ্রায়েম সোয়ানের এক রেকর্ড।

    বেকেনহ্যামে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এই কীর্তি গড়েছেন আর্চি। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে খুব একটা সফল না হলেও ,১৭ ওভারে ১০৮ রানে ২ উইকেট, দ্বিতীয় ইনিংসে যেন রূপকথার মতো ঘুরে দাঁড়ান স্পিনিং অলরাউন্ডার।২৫ ওভারে ৮৪ রান দিয়ে ভারতের ৬ উইকেট তুলে নেন তিনি, যা তার যুব টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৬ উইকেট নেওয়ার ঘটনা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ১৬ ওভারে মাত্র ১৯ রানে নিয়েছিলেন ৬ উইকেট, সেটিও ছিল দ্বিতীয় ইনিংসে।উল্লেখ্য ইংলিশ ক্রিকেট ইতিহাসে আর্চির আগে যুব টেস্টে দু’বার ইনিংসে ৬ উইকেট নিতে পেরেছেন কেবল গ্রায়েম সোয়ান। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে ৬ ও ৮ উইকেট নিয়ে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।যুব টেস্টে সর্বোচ্চ তিনবার ইনিংসে ৬ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানের আব্দুল রাজ্জাকের। আর্চির মতো দু’বার করে এই কীর্তি গড়েছেন আরও ১০ জন, যেখানে আছেন রাভি শাস্ত্রি, নারেন্দ্র হিরওয়ানি, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক, রাশিদ খান, টিম সাউদি প্রমুখ তারকারা।

    বাবার মতোই আর্চিও একজন টপ অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি অফ স্পিনে নিজেকে গড়ে তুলছেন নিয়মিত। তবে ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দু’ ইনিংসে করেছেন মাত্র ২ ও ৩ রান।