গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad খাটিয়ায় ক্যান্সার আক্রান্ত, বেহাল রাস্তার লজ্জার ছবি নবগ্রামে

    খাটিয়ায় ক্যান্সার আক্রান্ত, বেহাল রাস্তার লজ্জার ছবি নবগ্রামে

    0
    345
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সুতি, ফরাক্কার পর ফের মুর্শিদাবাদে বেহাল রাস্তার লজ্জার ছবি নবগ্রামে। বেহাল রাস্তার কারণে ক্যানসার আক্রান্ত রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
    নবগ্রামের টিকনড়া রায়পাড়া গ্রামের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। কাদামাটির রাস্তায় রোগীকে খাটিয়ায় শুইয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। বেহাল রাস্তার কারণে সেখানে অ্যাম্বুলেন্স তো দূর বাইক, সাইকেলও চালানো যায় না, অভিযোগ এলাকাবাসীদের।
    অ্যাম্বুলেন্স না ঢোকায় মুমুর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই খাটিয়াই। মঙ্গলবারও খারাপ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা।