
বাটখাড়া দিয়ে শাশুড়িকে থেঁতলে খুনের অভিযোগে বউমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। ২০২২-র ১৩ সেপ্টেম্বর মালদার কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূল বিবিকে বাটখারা দিয়ে মেরে খুনের অভিযোগ ওঠে তারই বউমার বিরুদ্ধে।
পরদিন গোলেনূল বিবির ছেলে মাকে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গ্রেফতার করা হয় মর্জিনা খাতুনকে।
১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় মর্জিনা খাতুনকে। বুধবার বিচারক মনদীপ দাশগুপ্ত মর্জিনাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।








