গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly চুঁচুড়ার ডাস্টবিনে নরকঙ্কাল উদ্ধার 

    চুঁচুড়ার ডাস্টবিনে নরকঙ্কাল উদ্ধার 

    0
    297
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ডাস্টবিন থেকে ময়লা তুলতে গিয়ে উদ্ধার হয়েছে মানুষের হাড়গোড়, খুলি। হুগলির চুঁচুড়া পুরসভার দাসপাড়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমান। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। কে কঙ্কাল ফেলে গেল, তা জানা যায়নি। এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই, তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি।
    স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এলাকায় কেউ মারা গিয়েছেন, এমন খবরও নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা, তা দেখছে পুলিশ।