গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment সৌরভের বায়োপিকের শুটিং পিছোল 

    সৌরভের বায়োপিকের শুটিং পিছোল 

    0
    153
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন,পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দাদাগিরি দেখাবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বলিপর্দার মালিক।

    কিন্তু সেই প্রস্তুতিতেও নাকি তিনি সন্তুষ্ট নন! মহারাজের চরিত্র থেকে তাঁর ফিল্ড স্ট্র্যাটেজি আত্মস্থ করতে আরও সময়ের প্রয়োজন রাজকুমার রাওয়ের। আর সেই জন্যই বায়োপিকের শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।আসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। আর সেই প্রেক্ষিতেই নিত্যদিন মাঠে ঘাম ঝরানোর পাশাপাশি হরেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে অভিনেতাকে। সম্প্রতি রাজকুমার রাও নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসলে দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছেন। তাই প্রস্তুতির জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব। রাজকুমারের সংযোজন, তিনি ক্রিকেট খেলতে পারেন। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটসম্যান নই। ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই তাঁর সময় লাগবে একটু।এদিকে কথা ছিল, চলতি জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্যই যে শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্র আত্মস্থ করার জন্য বাংলা বলাও শিখে ফেলেছেন অভিনেতা।

    তবে রাজকুমারকে মহারাজের ভূমিকায় দেখার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। কারণ বায়োপিকের শুটিং শুরু হবে ২০২৬ সালে।