
হাইকোর্ট সময় বেধে দেওয়ার দিনেই খণ্ডঘোষের বেহাল রাস্তার ছবি সামনে এসেছে। যেখানে হাঁটু সমান কাদাজল পেরিয়ে শ্মশানে যেতে হচ্ছে দেহ সৎকারের জন্য।
খণ্ডঘোষের গোপালবেড়ার ইন্দুটি গ্রামের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ গ্রামের শ্মশান পর্যন্ত প্রায় ৮০০ মিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন। জায়গায় জায়গায় জল জমে রয়েছে, কাদা মাটিতে রীতিমত পিচ্ছি পথ। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। বিষয়টি সামনে আসতে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খোঁচা দিয়েছে বিজেপি, সিপিএম।
অভিযোগ তৃণমূল কাটমানি তোলায় ব্যস্ত, তাই রাজ্যজুড়ে উন্নয়ন বেহাল।








