
দেহ ব্যবসায় নামতে অস্বীকার করায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার সিদ্ধার্থ নগরের। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী বছর ২২-র ওলেতি পুষ্পা।
পুলিশ জানিয়েছে, পুষ্পা তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে গত ৬ মাস ধরে শেখ শাম্মা নামে এক যুবকের সঙ্গে লিভ-ইনে থাকছিলেন। সম্প্রতি শাম্মা পুষ্পার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন এবং তাঁকে দেহ ব্যবসায় নামার জন্য জোর করেন বলে অভিযোগ। সম্প্রতি সেই ধরনেরই ঝামেলা বাধে। কিন্তু পুষ্পা তাতে সাফ অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা চরমে ওঠে।
তখনই আচমকা পুষ্পার উপর চড়াও হয়ে ছুরি দিয়ে তাঁর বুকে ও পায়ে একাধিকবার আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় পুষ্পার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান শেখ শাম্মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
