গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ছাত্রী মৃত্যু, বনধ ওড়িশায়, প্রভাবিত জনজীবন  

    ছাত্রী মৃত্যু, বনধ ওড়িশায়, প্রভাবিত জনজীবন  

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    যৌন হেনস্থার ঘটনায় ছাত্রীর আত্মহত্যাকাণ্ডে কংগ্রেস ও আরও ৭টি বিরোধী দলের ডাকা বনধের ভালো প্রভাব পড়েছে ওড়িশায়। বৃহস্পতিবার সকাল থেকেই ভুবনেশ্বর, বালেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন অংশে স্বাভাবিক জনজীবন প্রভাবিত হয়েছে। বালেশ্বরে আত্মঘাতী এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিরোধী দলগুলি একত্রিত হয়েছে।
    ভদ্রকে রেল অবরোধ করেছেন ধর্মঘটীরা। বনধের জেরে বাস পরিষেবা বিঘ্নিত হয়েছে, ফলে বহু মানুষ সমস্যায় পড়েন। আবার ভদ্রকে চেন্নাই-কলকাতা মহাসড়কে ট্রাক এবং অন্যান্য যানবাহন আটকে থাকে। ভদ্রকে সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। ময়ূরভঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বনধ সমর্থকরা। পুরী স্টেশনেও রেল অবরোধের চেষ্টা করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা, তবে রেল পুলিশ তাঁদের হটিয়ে দেয়।
    ফকির মোহন কলেজের ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি ওড়িশা বনধ পালন করছে। ওড়িশার কংগ্রেস ইনচার্জ অজয় কুমার লাল্লু বলেছেন, ওড়িশার মেয়েকে ন্যায়বিচার দেওয়ার জন্য কংগ্রেস দল রাস্তায় নেমেছে। এই ঘটনায় গোটা দেশ লজ্জিত। বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল কোথায়? মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।