গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata রাস্তা আটকে ২১-র সভায় বিরক্ত কোর্ট, মুচলেকা দিক সিপি

    রাস্তা আটকে ২১-র সভায় বিরক্ত কোর্ট, মুচলেকা দিক সিপি

    0
    82
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাস্তা আটকে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের ২১-র সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দিক যাতে কোনও যানজট না হয়। মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে।

    দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানি রাসমণিতে যখন কর্মসূচি হয় তখনও যানজট হয়। সাধারণ মানুষের অসুবিধে হয়, এই অভিযোগে ২১ জুলাই নিয়ে মামলা হয় হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানিতে কার্যত বিচারপতির তোপের মুখে পড়ে রাজ্যাছুটি ঘোষণা করুন, মানুষ আর কতদিন এসব সহ্য করবে। পাল্টা প্রশ্ন করেছেন বিচারপতি। নচেৎ শহিদ মিনার কিংবা ব্রিগেডে করা যায় কিনা ভাবতে বলেছেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন ২০১১-তেও এই অনুষ্ঠান ব্রিগেডে হয়েছে। তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিতে হবে যে তারা সামনের বছর থেকে সভা ব্রিগেড, শহিদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে। পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্য নির্দিষ্টি করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরণের সভা হতে পারে। বিচারপতি বলেছেন আবেগ সব রাজনৈতিক দলের রয়েছে। আর কতদিন মানুষকে এসব সহ্য করতে হবে। রাস্তার এক তৃতীয়াংশ অংশ রাজনৈতিক দলেরা প্রায় দখল করে নিয়েছে। বিরক্ত বিচারপতি আরও বলেছেন সকাল ১১টার পর কলকাতায় এসব করতে বলুন।

    ২১ জুলাই নিয়ে কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি দিয়েছে। শুক্রবার সেই সব বিজ্ঞপ্তি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।