
ডিজিট্যাল অ্যারেস্ট প্রতারণা মামলায় দেশের মধ্যে প্রথম ৯ জনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত। ২০২৪-র ডিসেম্বর মাসে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট, রাজস্থানে সাইবার পুলিশ অভিযানে যায় নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ক্রাইম থানা।
এক মহিলা সহ ১৩ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৯ জনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত। উদ্ধার করা হয় মোবাইল, ব্যাঙ্কের পাস বই, চেকবুক, প্যানকার্ড সহ একাধিক নথি। ১০০ টি অ্যাকাউন্ট সিজ করা হয়। উদ্ধার হয় ৪ লাখ টাকা।
২০২৪-র ৬ নভেম্বর কল্যাণীর রানাঘাট পুলিশের সাইবার থানায় এক কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তারই তদন্তে ৪ রাজ্যে অভিযানে যান তদন্তকারী অফিসাররা।








