গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home West Medinipur বেহাল রাস্তার বলি শিশু, পঞ্চায়েত সদস্যকে গাছে বাঁধল স্থানীয়রা

    বেহাল রাস্তার বলি শিশু, পঞ্চায়েত সদস্যকে গাছে বাঁধল স্থানীয়রা

    0
    226
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার বেহাল রাস্তার কারণে চিকিৎসায় দেরি হওয়ায় মৃত্যু হয়েছে ডেববার ছোট্ট শিশু সুস্মিতা মুর্মুর। খবর জানাজানি হতেই ফুঁসে উঠেছে এলাকার মানুষ। এলাকায় যেতেই পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিংকে গাছে বেঁধে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ বহুবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। পশ্চিম

    পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর এলাকায় শ্বশুরবাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছোট সুস্মিতা। রাস্তা খারাপের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি এলাকায়। বাধ্য হয়ে খাটিয়া করে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যায় পরিবার। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা সুস্মিতাকে মৃত বলে ঘোষণা করেন।

    যদিও এব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্ধু সোনা পাণ্ডার সাফাই লাগাতার কয়েকদিন বষ্টির কারণে রাস্তায় মোরাম ফেলা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে দ্রুততার সঙ্গে কাজ হবে।