গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ২৩-এ ডুরান্ড-র সূচনা মুখ্যমন্ত্রীর, নতুন সংযোজন ডায়মণ্ডহারবার

    ২৩-এ ডুরান্ড-র সূচনা মুখ্যমন্ত্রীর, নতুন সংযোজন ডায়মণ্ডহারবার

    0
    119
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২৩ তারিখ ডুরান্ড কাপ-র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার তিন প্রধান ছাড়াও এবারের ডুরান্ডে খেলবে ডায়মণ্ডহারবার এফসি।

    ২৩ তারিখ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ৩১ জুলাই ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। প্রতিপক্ষ মহমেডান। আর ৯ অগাস্ট মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ডায়মণ্ডহারবারের। ২৪ টি দল টুর্নামেন্টে অংশ নেবে। আইএসএলের ৬টা ক্লাব, আইলিগের ৬ টা ক্লাব ছাড়াও থাকছে সেনার ৩টে টিম। এছাড়াও মালয়েশিয়া আর নেপালের একটি করে দলও ডুরান্ড খেলতে আসবে। এবারে প্রাইজ ম্যানিও বাড়ানো হয়েছে। ম্যাচের টিকিট বন্টন নিয়ে ক্ষোভ প্রশমিত করতে ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন তিন প্রধান এবং ডায়মণ্ড হারবারকে প্রত্যেক ম্যাচে সাধারণ গ্যালারির জন্য ৫ হাজার করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে।

    এছাড়া দেওয়া হবে ২০০ ভিআইপি কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি, বক্সে জন্যও নির্দিষ্ট পরিমাণ টিকিট বরাদ্দ থাকছে। ডার্বির ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় এক।