গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ন্যাটো হুমকির কড়া জবাব ভারতের

    ন্যাটো হুমকির কড়া জবাব ভারতের

    0
    206
    ছবি সৌজন্যে : এক্স

    রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ন্যাটোর হুমকি নিয়ে এবার পালটা সুর চড়িয়েছে ভার‍ত।

     বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই বিষয়ে কোনও দ্বিচারিতা থেকে সতর্ক থাকা উচিত সকলের।দেশের স্বার্থ, দেশবাসীর জন্য় শক্তি সম্পদের জোগানের ব্যবস্থা সুনিশ্চিত করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে একাধিক রিপোর্ট নজরে এসেছে। আগামী দিনে এই ইস্যুতে কী কী ঘটে, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।তবে একটা কথা মনে করিয়ে দিতে চান, দেশের মানুষের জন্য শক্তির জোগানের ব্যবস্থা সুরক্ষিত করাটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সবসময়ে দেখা হবে তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিতে বাজারের কেমন অবস্থা। তবে সতর্ক করে দিতে চান, এই ইস্যুতে কোনওরকম দ্বিচারিতা যেন না হয়। উল্লেখ্য,একদিন আগে ন্যাটো প্রধান মার্ক রুট জানিয়েছিলেন ভারত, চিন, ব্রাজিল-সহ অন্যান্য দেশগুলি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় সেক্ষেত্রে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে।

    সরাসরি বলেন,ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে।