গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ইসরায়েল,আমেরিকার দড়িতে বাঁধা কুকুর : খামেনি

    ইসরায়েল,আমেরিকার দড়িতে বাঁধা কুকুর : খামেনি

    0
    200
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি,ইসরায়েলকে আমেরিকার দড়িতে বাধা কুকুর হিসেবে আখ্যা দিয়েছেন। এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেছেন।

    একইসঙ্গে যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খামেনি বলেছেন, আমেরিকা এবং তার বাঁধা কুকুর, ইহুদি সাম্রাজ্যের মোকাবিলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি রাষ্ট্র এবং একটি সামরিক বাহিনীর আত্মবিশ্বাসই আমাদের আসল শক্তি।তিনি জানান, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সাম্প্রতিক সংঘাতে যে জবাব দেওয়া হয়েছে, তেহরান তার চেয়েও অনেক বেশি শক্ত প্রতিরোধের সক্ষমতা রাখে। ইরান কখনও শত্রুর সামনে দুর্বল নয়। ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা সম্পূর্ণ প্রস্তুত।ইসরায়েলকে একটি ক্যান্সার এবং আমেরিকাকে তার অপরাধের সহযোগী’ আখ্যা দিয়ে খামেনি বলেছেন, তাঁরা যুদ্ধ চান না, তবে শত্রুপক্ষ আগ্রাসন চালালে জবাব হবে বিধ্বংসী।তিনি আরও বলেছেন, আমেরিকার স্পর্শকাতর স্থানগুলোতে অভিযান চালিয়ে ইরান তাদের সামরিক দক্ষতার একটি নমুনা দেখিয়েছে। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা তার প্রমাণ।

    এদিকে ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ অব্যাহত রয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে,কঠোর শর্তে রাজি না হলে কোনো চুক্তিতে ফিরবে না তারা।