গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ২০১৪-য় শিয়ালদহে ব্যাগে টুকরো দেহ, ৩ অভিযুক্তই বেকসুর

    ২০১৪-য় শিয়ালদহে ব্যাগে টুকরো দেহ, ৩ অভিযুক্তই বেকসুর

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিয়ালদহ স্টেশনে পার্কিং লটে টুকরো টুকরো দেহ উদ্ধারে ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ পুলিশের তদন্তে বহু ফাঁকফোকর রয়েছে।

    তা এতটাই যে কাউকে দোষী প্রমাণ করা যায় না। ২০১৪-র ২০ মে শিয়ালদহ স্টেশনের ব্যস্ত পার্কিং লটে পড়েছিল দড়ি বাঁধা লেপ, একটি বড় ট্রলি ব্যাগ আর একটি স্কুল ব্যাগ। এরপর জিআরপি ব্যাগ খুলতেই মেলে মহিলার খণ্ডবিখণ্ড দেহ। তদন্তে জানা যায় মৃত মহিলা জয়ন্তী দেব। পুলিশের দাবি ছিল স্ত্রীকে খুন করেছে স্বামী সুরজিৎ দেব। সেইসঙ্গে অভিযুক্ত করা হয় তাঁর বান্ধবী লিপিকা পোদ্দার এবং এক যুবক সঞ্জয় বিশ্বাসকে। পুলিশের অভিযোগ ছিল পরকীয়ার কারণে স্ত্রীকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট তিনজনকেই দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয়।

    সেই রায়কে চ্যালেঞ্জ করে ২০১৯-এ হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বার রশিদীর ডিভিশন বেঞ্চ ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস করেছেন।