গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur খড়গপুর আইআইটিতে ফের ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ

    খড়গপুর আইআইটিতে ফের ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ

    0
    223
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আবারও খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। কলকাতার রিজেন্ট পার্ক এলাকার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা মৃত বছর ২১-র ঋতম মণ্ডল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
    শুক্রবার সকাল থেকে পরিবারের লোকজন ফোনে না পেয়ে কর্তৃপক্ষকে জানায়। এরপর নিরাপত্তারক্ষীরা গিয়ে আরপি হলের ২০৩ নম্বর রুম থেকে ঋতমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি ক্যাম্পাসে থাকা বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঋতমকে মৃত বলে ঘোষণা করেন।
    একটি সত্রে খবর বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয়ে ঝগড়া হয়েছিল ঋতমের। সেই কারণেই কি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।