
এবার দিল্লির পাশাপাশি বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দিল্লির প্রায় ২০টির ও বেঙ্গালুরুর ৪০টিরও বেশি স্কুলে বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি স্কুল, রোহিণী সেক্টর-৩ এর অভিনব পালবিক স্কুল সহ শহরের আরও ২০টির মতো স্কুল। কিন্তু কোথা থেকে মেল পাঠানো হয়েছে, তা এখনও খোলসা করা হয়নি। হুমকি পাওয়া পর থেকেই স্বাভাবিকভাবে পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
শিশু এবং তাদের অভিভাবকরা এবং শিক্ষকরা কতটা ভয়ের সম্মুখীন হচ্ছেন তা ভেবে দেখার কথা বলেছেন তিনি। এরপরই বিজেপিকে খোঁচা দিয়ে তাঁর দাবি, দিল্লিতে বিজেপির হাতে চারটে শাসনব্যবস্থা রয়েছে, তবুও তারা শিশুদের কোনও নিরাপত্তা দিতে পারছে না। এটা খুবই মর্মান্তিক।
