
ভারতের রয়েছেন রুশ চর ভিক্টোরিয়া, শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্র একথা জানিয়েছেন। বৈধ পথে এখনও দেশ ছেড়ে পালাতে পারেননি তিনি। এদিকে আদালতের নির্দেশে দিল্লি এনসিআর-এর সমস্ত এক্সিট পয়েন্ট, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারির পাশাপাশি সমস্ত বিমানবন্দরের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আগামী সোমবার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওদিকে ভিক্টোরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রাশিয়া থেকে পাল্টা পুলিশে অভিযোগ জানিয়েছেন ভিক্টোরিয়ার মা। চন্দননগরের বাসিন্দা সৈকত বসু চিনে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় ভিক্টোরিয়ার জিগলিনার। বিয়ে করে চন্দননগরের বাড়িতে ফেরেন যুগল। তখনই বসু পরিবার জানতে পারে ভিক্টোরিয়ার বাবা ছিলেন রুশ গোয়েন্দা সংস্থার প্রাক্তন আধিকারিক।
সৈকতের দাবি তাঁকে ফোর্ট উইলিয়াম যাওয়ার জন্য চাপ দিতে থাকেন স্ত্রী। কিন্তু তাঁকে সেখানে না নিয়ে যাওয়ায় সন্তানকে নিজের কাছে রাখতে সুপ্রিম কোর্টে মামলা করেন ভিক্টোরিয়া। সেই মামলা চলাকালীন হঠাৎই সন্তানকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন তিনি।







