
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজেই এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাসের অভিযোগ উঠেছে ওড়িশার সম্বলপুরে গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপকের বিরুদ্ধে।
ঘটনাটি সামনে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষও তাকে বহিস্কার করেছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। জানা যাচ্ছে বছর ২০-এর তরুণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিলেন।
স্নাতকোত্তর পড়াকালীন বছর ৩২ এর গোপীনাথ সুনার সঙ্গে সম্পর্কে আসেন। আর সেই সুযোগ একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন অভিযুক্ত। তবে যখন বিয়ের কথা বলেন নির্যাতিত, তখন থেকে যোগাযোগ ছিন্ন করে দেয় ওই অভিযুক্ত শিক্ষক।







