গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National শেষমেশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ দিলীপের

    শেষমেশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ দিলীপের

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    প্রথম দফায় সর্বভারতীয় সভাপতির বাড়িতে নির্ধারিত সময় পৌঁছে দেখা না পেলেও দ্বিতীয় দফায় প্রায় ৫০ মিনিট জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। বৈঠক শেষ হওয়া মাত্রই বেরিয়ে যান গাড়ি নিয়ে। তবে গাড়ির কাঁচ নামাননি তিনি।
    কোনও প্রশ্নেরও উত্তর দেননি। কিছুটা এগিয়ে গাড়ির কাচ একটি নামিয়ে শুধু বলেছেন খুব ভাল গল্প হয়েছে। ক্যামেরার সামনে সদা সাবলীল দিলীপ ঘোষ কখনও কোনও প্রশ্নে পিছপা হন না, তিনি হঠাৎ মুখে কেন কুলুপ আটলেন, সেই প্রশ্ন ঘুরে বেড়াতে শুরু করে দিয়েছে।
    এদিকে পশ্চিমবঙ্গে এসে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্পের উন্নয়নের পাশাপাশি ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় সভাও করেছেন। শমীক থেকে শুভেন্দু সকলেই সেখানে উপস্থিত ছিলেন। দিল্লি গমনে ছিলেন না দিলীপ ঘোষ।