
সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে সোমবার। তার আগে শনিবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকেই যোগ দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সন্ধেয় তৃণমূলের সন্ধেয় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জানানো হয়েছে। শনিবার সন্ধেয় জোট ইন্ডিয়ার বৈঠকে কলকাতা থেকে ভার্চুয়ালে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-র লোকসভা ভোটের পর এই প্রথম জোট ইন্ডিয়ার সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি। প্রথমে ঠিক হয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাড়িতে ইন্ডিয়া-র বৈঠক হবে।
কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলে যাদব জানিয়েছেন তাঁর পক্ষে শনিবার দিল্লি যাওয়া সম্ভব নয়। তৃণমূলের তরফেও ২১ জুলাইয়ের কথা জানানো হয়। এরপরেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের বিষয় চূড়ান্ত হয়।
