গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National লাক্ষাদ্বীপের কিনারায় প্রতিরক্ষার ঘাঁটি গড়ছে ভারত ? 

    লাক্ষাদ্বীপের কিনারায় প্রতিরক্ষার ঘাঁটি গড়ছে ভারত ? 

    0
    132
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের এক ধারের ছোট্ট একটি দ্বীপে প্রতিরক্ষার ঘাঁটি গড়তে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যে তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে।
    দ্বীপে জারি করে ওই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দ্বীপটিকে প্রতিরক্ষা সংস্থার হাতে তুলে দেওয়া হবে। লাক্ষাদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তের দ্বীপটির নাম বিত্রা। এই দ্বীপকে কেন্দ্র করেই আপাতত এগোচ্ছে নয়াদিল্লির চিন্তাভাবনা। বিত্রায় মোট ১০৫টি পরিবারের বাস। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজস্ব দফতর গত ১১ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, বিত্রায় সামাজিক প্রভাবের মূল্যায়ন করা হবে। সমগ্র দ্বীপটিকে প্রতিরক্ষা ও কৌশলগত সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই দ্বীপের অবস্থান এবং জাতীয় নিরাপত্তায় তার প্রাসঙ্গিকতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    সরকারি কোনও নীতি বা কার্যক্রমের কতটা প্রভাব সমাজের উপর পড়ছে, তার বিশ্লেষণ হয় এসআইএ-তে।