
মাঝে আর একটা দিন। ‘২৬-র বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। ইতিমধ তৃণমূলের একুশের মঞ্চ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের দূরের জেলাগুলো থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন।
গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক বইমেলা প্রাঙ্গন প্রতিবারের মত থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশাল বিশাল হ্যাঙ্গারের মধ্যে কর্মী সমর্থকরা রয়েছেন। সেখানে চিরাচরিত ডিম ভাত খাওয়ানো হচ্ছে কর্মী সমর্থকদের। সেখানে মেডিক্যাল ক্যাম্প, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে।
এরপর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মিছিলে নিষেধাজ্ঞা থাকছে যানজট এড়ানোর জন্য। পাশাপাশি মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না হয় তা কলকাতার পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে বলা হয়েছে।
