সন্দেশখালিতে ৯ কোটির জাল নোট, গ্রেফতার ২

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব
দোকানে কেনাকাটি করে নকল টাকা দিতেই দোকানির সন্দেহ হওয়ায় ধরা পড়ে গিয়েছেন ২ ব্যক্তি। এরপরেই সন্দেশখালির গেস্ট হাউসে হানা দিয়ে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী নামে দুই ব্যক্তিকে।
জেরায় জানা গিয়েছে সিরাজউদ্দিন মোল্লা জীবনতলার বাসিন্দা এবং দেবব্রত-র বাড়ি মহেশতলায়। এক দোকানে কেনাকাটির সময় নকল টাকা দিতে দোকানির সন্দেহ হয়। এরপরেই পুলিশে খবর দেন তিনি। এরপরেই তাঁদের জেরা করে সন্দেশখালির ধামাখালির একটি গেস্ট হাউস থেকে কার্টুনের মধ্যে রাখা অন্তত ১ কোটি জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি বেশকিছু নেপালি মুদ্রাও পাওয়া গিয়েছে। অভিযুক্ত সিরাজের কাছ থেকে দুটো আধার কার্ড মিলেছে। কেথায় জাল নোট পাচারের পরিকল্পনা ছিল ২ অভিযুক্তকে জেরা করে নিশ্চিত হতে চাইছে পুলিশ।