
হরিয়ানার হবু রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার হরিয়ানার রাজ্যপাল হিসেবে শপথ নেবেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ।
তার আগে শনিবার তাঁর হাওড়ার বাড়িতে গিয়ে দেখা করেছেন শমীক ভট্টাচার্য। অসীম ঘোষকে শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতার বই উপহার দিয়েছেন তিনি। বিজেপির দুই পর্যবেক্ষক সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডেও অসীম ঘোষের বাড়িতে গিয়েছিলেন।
দায়িত্বের জন্য অসীম ঘোষকে অভিনন্দন জানিয়েছেন তাঁরাও। উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতারা।
