গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জোকা : অভিযুক্ত ছাত্রকে জামিন আলিপুর কোর্টের 

    জোকা : অভিযুক্ত ছাত্রকে জামিন আলিপুর কোর্টের 

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জোকা আইআইএমের বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্তকে ছাত্রকে জামিন দিয়েছে আলিপুর আদালত।
    আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, রাজ্যের বাইরে যাওয়া যাবে না এবং তদন্তকারী অফিসার যখন ডাকবেন, তখন হাজিরা দিতে হবে। ৭ দিনের পুলিশি হেফাজত শেষে শনিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর অসহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সবদিক খতিয়ে দেখে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের ধৃত ছাত্র পরমানন্দ মহাবীর তোপ্পাওয়ারের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। আদালতে অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। ধৃত ছাত্রের জেল হেফাজতের দাবি জানান। শুনানির সময় অভিযুক্তের আইনজীবী জানান, এক সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি।
    মেডিকো-লিগাল পরীক্ষাও হয়নি। ধর্ষণের মতো সংবেদনশীল মামলায় এই দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের নির্দেশ দেন।