গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata নেত্রীর বার্তা শুনতে শহরে এনআরসি-র নোটিস পাওয়া সেই ব্রজবাসী

    নেত্রীর বার্তা শুনতে শহরে এনআরসি-র নোটিস পাওয়া সেই ব্রজবাসী

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও অসম সরকার তাঁকে এনআরসি-র নোটিস পাঠিয়েছিল। সেই উত্তমকুমার ব্রজবাসী এসেছেন কলকাতায়। সোমবার ধর্মতলায় একশের মঞ্চে তৃণমূল নেত্রী কি বার্তা দেন তা শুনতেই তিনি কলকাতায় এসেছেন বলে জানিয়েছেন উত্তম ব্রজবাসী।

    জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরিহাটের বাসিন্দা উত্তমকুমারকে এনআরসি-র নোটিস দেয় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। উত্তমকুমারের দাবি তাঁর বাবার জন্মও কোচবিহারে। অথচ বিজেপি শাসিত অসম সরকারের সরকারের পাঠানো নথিতে দাবি করা হয়েছে উত্তমকুমারের বিরুদ্ধে ১৯৭১-র ২৪ মার্চের পর কোনও বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে।

    এই নোটিসের পর পুরো পরিবার আতঙ্কে ছিলেন। এরপর উকিলকে দিয়ে সব নথি অসমে পাঠিয়েছেন। তৃণমূল নেতৃত্ব তাঁর পাশে দাঁড়ান। তাঁদের আশ্বাসেই তিনি একুশে জুলাইয়ের সমাবেশে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে।