গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International শেখ হাসিনা জাতির কলঙ্ক, ক্ষমা নয় : মির্জা ফখরুল

    শেখ হাসিনা জাতির কলঙ্ক, ক্ষমা নয় : মির্জা ফখরুল

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। 
    রবিবার রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে মির্জা ফখরুল বলেছেন, ‌একজন শহিদের মা, কেঁদে কেঁদে বলছিলেন, যে ছেলেটিকে দেখে তিনি স্বপ্ন দেখেছেন, সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে।

    মির্জা ফখরুল আরও বলেছেন, ৭১ সালে যুদ্ধ হয়েছিল একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের প্রশাসন, যারা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে সাধারণ মানুষের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে। তারা আজ সাধারণ পরিবারের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। কী নির্মম, নৃশংস, অমানবিক। এ জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।