গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National প্রয়াত ডন ছবির পরিচালক চন্দ্র বারোট

    প্রয়াত ডন ছবির পরিচালক চন্দ্র বারোট

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স
    দীর্ঘ রোগভোগের পর অবশেষে মারাই গিয়েছেন অমিতাভ বচ্চন অভিনীত ডন-এর পরিচালক চন্দ্র বারোট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। চন্দ্রর স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাত বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন সদ্যপ্রয়াত পরিচালক। ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হয়েছেন তিনি।
    পরিচালকের মৃত্যুর খবর ছড়াতেই শোকস্তব্ধ বলিউড। ১৯৭৮ সালে চন্দ্র ডন পরিচালনা করেন। পরিচালকের মুন্সিয়ানায়, অভিনেতাদের অভিনয়গুণে ছবিটি কালোত্তীর্ণ। কিন্তু চন্দ্র খুব সহজে ছবিটি তৈরি করতে পারেননি। সে সময়ের তাবড় অভিনেতা দেব আনন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র— ফিরিয়ে দিয়েছিলেন প্রয়াত পরিচালককে। ব্যতিক্রম অমিতাভ বচ্চন। যিনি পর্দায় ডন হওয়ার সাহস দেখিয়েছিলেন। ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেলিম-জাভেদ জুটি। পরিচালকের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। প্রথম জীবনে তিনি ব্যাঙ্ককর্মী ছিলেন। পরে ভারতে পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নেন।
    প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ডন-এর আগে পূরব ঔর পশ্চিম, ইয়াদগার, শোর, রোটি কাপড়া ঔর মকান-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক হিসাবে কাজ করেন তিনি। চন্দ্রের আরও একটি স্মরণীয় কাজ বাংলা ছবি আশ্রিতা। এই ছবি দিয়ে মিঠু মুখোপাধ্যায় বাংলা ছবির দুনিয়ায় প্রত্যাবর্তন করেছিলেন।