গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দেশ আগে, দল পরে: শশী থারুর

    দেশ আগে, দল পরে: শশী থারুর

    0
    315
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে কি না, এই জল্পনার মধ্যেই শশী থারুরের মন্তব্য, দেশই প্রথম। রাজনৈতিক দল আসলে একটা মাধ্যম মাত্র, যার সাহায্যে দেশকে আরও উন্নত করতে পারেন রাজনৈতিক নেতারা।
    কেরালার কোচিতে আয়োজিত শাস্তি, সম্প্রীতি ও জাতীয় উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে গেরুয়া শিবিরের নানা মন্তব্যের ও সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেসের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন ওই বর্ষীয়ান নেতা।
    সেই সমালোচনারও জবাব দিয়ে বলেছেন, অনেকেই তাঁর সমালোচনা করছেন কারণ তিনি দেশের সশস্ত্র বাহিনী ও সরকারের পাশে দাঁড়িয়েছেন। দেশের ভিতরে এবং সীমান্তে সম্প্রতি যা ঘটেছে, সেই প্রেক্ষিতে এটাই দেশের পক্ষে সঠিক সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন বলেও জানিয়েছেন কংগ্রেস সাংসদ।