গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুতে জখম স্ত্রীকে হাসপাতালে কুপিয়ে খুন!

    তামিলনাড়ুতে জখম স্ত্রীকে হাসপাতালে কুপিয়ে খুন!

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    তামিলনাড়ুর এক হাসপাতালের মধ্যে ঢুকে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন এক যুবক। তামিলনাড়ুর করুর জেলার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে হাসপাতালের অন্যান্য রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।
    রবিবার রোগীকে দেখার নাম করে কুলিথথাই সরকারি হাসপাতালের একটি ঘরে ঢুকে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেন বিশ্রুত। মৃতা মহিলার নাম শ্রুতি। শনিবার রাতে ঝগড়া করেছিলেন দম্পতি। সেই সময় স্ত্রীকে মারধরও করেন বিশ্রুত। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্য সদস্যেরা। ইতিমধ্যেই খুনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক স্বামীর খোঁজ চলছে।