
২০১১-য় ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার হয়ত তৃণমূল নিশ্চিহ্ন যাবে। আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন ২০১১ সালে সিপিএমের সঙ্গে এবারের তৃণমূলের একুশের সভার মিল খুঁজে পাচ্ছেন।
ওই বছর সিপিএমের ব্রিগেডের সভায় এইরকম সাজো সাজো রব উঠেছিল। এবার তৃণমূলেও একই ছবি দেখা যাচ্ছে। ২০২৬-র পর হয়ত সিপিএমের মত তৃণমূলও নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও তৃণমূলের দাবি একুশের সমাবেশ মানুষের আবেগের সমাবেশ।
মানুষের আবেগ এর সঙ্গে জড়িয়ে তাই কোনওদিন এই সমাবেশ বন্ধ হবে না। এমনটা বলেছেন তৃণমূলের শীর্ষ নেতত্ব।




