গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ২১ জুলাইয়ের সমাবেশে কলকাতায় তৃণমূলের বাংলাদেশি নেত্রী!

    ২১ জুলাইয়ের সমাবেশে কলকাতায় তৃণমূলের বাংলাদেশি নেত্রী!

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    মালদহের হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলী খাতুন নিজের পদ হারিয়েছিলেন। বাংলাদেশি নাগরিক হওয়ায়। সেই বাংলাদেশি নাগরিক লাভলি কলকাতায় এসেছেন তৃণমূলের একুশের সমাবেশে যোগ দিতে।

    এক্স হ্যান্ডেলে তাঁর ভিডিও দিয়ে এই দাবি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এর আগে এই লাভলী খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাকের দাবি জানিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, আগেই তাঁকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে প্রশাসন, তারপরেও কেন ওই তৃণমূল নেত্রীকে রাজ্য প্রশাসন পুশ ব্যাক করছে না? উল্লেখ্য, মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী। বিষয়টি মহকুমাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত।

    তদন্তে উঠে আসে, লাভলি খাতুন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এরপর এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় নথি বানিয়েছেন তিনি। এরপরই লাভলী খাতুনের বাংলাদেশি বলে ঘোষণা করে পঞ্চায়েতের সদস্যপদ খারিজ করে দেন মহকুমাশাসক। ফলে প্রধান পদ চলে যায় তাঁর।