ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে নৈশভোজে ডেকে ধর্ষণ! আবার ওড়িশায় শোরগোল

0
169
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ওড়িশায় এবার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে কংগ্রেসের ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। অভিযুক্ত ওড়িশার এনএসইউআই সভাপতি। নির্যাতিতার দাবি, অভিযুক্ত তাঁর পূর্বপরিচিত। তিনি পুলিশকে জানিয়েছেন, তাকে হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করা হয়েছিল।
সেখানে খাওয়া-দাওয়ার সময় তাঁকে ঠান্ডা পানীয় দিয়েছিলেন ছাত্রনেতা।তাঁর অনুমান, পানীয়ে কিছু মেশানো ছিল। কারণ ওই পানীয় পানের কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন। সেই সময় তাঁকে হোটেলের ঘরে ধর্ষণ করেন কংগ্রেসের ছাত্রনেতা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে তারা। মহিলার দাবি, ঘটনাটি মার্চ মাসের। পুলিশের অভিযোগ করা হয়েছে গত রবিবার। উল্লেখ্য, গত শনিবার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী।
হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী হাসপাতালে। এর আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। অভিযোগ, বার বার যৌন হেনস্থার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ।